পলাশে আনসার আল ইসলামের ২ সদস্য আটক

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

পলাশে আনসার আল ইসলামের ২ সদস্য আটক

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০১৯

নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কাপাসিয়া গ্রামের মোহাম্মদ শিহাব উদ্দিন সৌরভ (২৪) ও বরিশাল উজিড়পুর গ্রামের মাহাদী হাসান ওরফে মেহেদী হাসান (২২)।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর একটি দল শনিবার সকালে নরসিংদী পলাশ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই এবং জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, মোহাম্মদ শিহাব উদ্দিন সৌরভ মিরপুর থেকে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করে।  ২০১৬ সাল হতে নরসিংদীর পলাশে একটি বেসরকারি কোম্পানিতে ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। সে ২০১৩ সালে অধ্যয়নরত অবস্থায় জসিমউদ্দীন রাহমানির লেকচার শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। ২০১৪ সালের দিকে সে ফেসবুকে আফগানিস্থান ও সিরিয়াসহ মুসলমানদের উপর বিভিন্ন হামলার চিত্র দেখে তার মধ্যে উগ্রবাদী চেতনা আরো বেশি প্রকট হয়। পরবর্তীতে কথিত বড়ভাই এর মাধ্যমে ২০১৬ সালে আনসার আল ইসলাম এ যোগদান করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads