পবিত্র শবে বরাত ২৯ মার্চ

সংগৃহীত ছবি

ধর্ম

পবিত্র শবে বরাত ২৯ মার্চ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২১

আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ১৬ মার্চ থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। সে হিসেবে আগামী ২৯ মার্চ (দিবাগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads