পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসবে কাল

সংগৃহীত ছবি

জাতীয়

পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসবে কাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২০

পদ্মা সেতুর ২৬তম স্প্যানটি বসানো হবে আগামীকাল মঙ্গলবার। ইতোমধ্যে স্প্যানটি জাজিরা প্রান্তের ২৮ ও ২৯নম্বর পিলারের কাছে পৌঁছে গেছে। এই পিলারের ওপরই বসানো হবে ‘৫-ডি’ স্প্যানটি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২১ফেব্রুয়ারি সেতুর ২৫তম স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ২৯ ও ৩০নম্বর পিলারের ওপর বসানো হয়।

পদ্মা সেতু প্রকল্প কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম। ইতোমধ্যে মাওয়া প্রান্তে দুইটি স্প্যান এসে যোগ হয়েছে, বর্তমানে ৩৯টি স্প্যান রয়েছে। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৪০টি পিলারের কাজ শেষ। বাকি আছে দুইটি পিলারের কাজ।

তারা আরো জানান, সেতুর আর মাত্র ২টি পিলারের শেষদিকের কাজ বাকি। ২৬ এবং ২৭ নাম্বার পিলারের কাজ এখন চলছে। আর গতকাল গভীর রাতে মাওয়া প্রান্তে ১০টি পিলারের কাজ শেষ হয়। মূল নদীর সবগুলো পিলারের কাজ শেষ। যে দুটি পিলার বাকি রয়েছে সেগুলোর কাজও শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে তা শেষ হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads