পদ্মায় ধরা পড়ছে নানা প্রজাতির মাছ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পদ্মায় ধরা পড়ছে নানা প্রজাতির মাছ

  • রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০২১

আমাদের দেশে প্রচলিত কথা হচ্ছে ‘মাছে ভাতে বাঙালি’। আর আমাদের দেশের মানুষেরও মাছভাত পেলেই যেন তাদের আর কিছু চাই না। এই মাছের চাহিদা রয়েছে রাজবাড়ীর জেলার গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে। নদীতে এখন ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির ছোট বড় পাঙ্গাশ, কাতল, রুই, বোয়াল, ঢাই, চিতলসহ বিভিন্ন ধরনের মাছ। গতকাল শনিবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের বিভিন্ন স্থান ঘুরে এসব চিত্র দেখা যায়। আলাপ হয় মাছ মারার কাজে নিয়োজিত জেলে বিকাশ হালদারের সঙ্গে। তিনি জানান, এই শীতের মধ্যেও রাতে তারা কষ্ট করে পদ্মায় মাছ ধরতে যান। আমাদের মতো আরো অনেক জেলেই এ কাজে নিয়োজিত রয়েছেন। কিন্তু পদ্মায় এই শুস্ক মৌসুমে প্রচুর মাছ ধরা পড়লেও তাদের কম দামে মাছগুলো বিক্রি করতে হয়। ফেরিঘাটের মাছ ব্যবসায়ীরা সে মাছগুলো কিনে নিয়ে আবার দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করে। এ কারণে এসব জেলেরা খুব একটা লাভ পান না বলে জানান তিনি।

মাছ বাজারের ব্যবসায়ী গোকুল চন্দ্র বলেন, পদ্মানদীতে এখন ছোট বড় বিভিন্ন মাছ ভালোই ধরা পড়ছে। এর পাশাপাশি খাল-বিলেও কোলের মধ্যে দেশী প্রজাতির অনেক ধরনের মাছ ধরা পড়ছে। এসবের মধ্যে কৈ, বাইন, টাকি, শোল, খলশে, পুঁটি মাছগুলো বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটে অবস্থিত আরিফা-চাঁদনী স্টোরের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মায় বেশি মাছ ধরা পড়লেও এখন মাছ ব্যবসায় তেমন একটা লাভ নেই। কারণ আমাদের মাছ ব্যবসা দেখে দেখে অনেকেই এ পেশায় জড়াচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads