পদ্মায় তীব্র স্রোত ও বৈরি আবহাওয়ায় শিমুলিয়া-কাঠালবাড়ীতে ফেরি চলাচল ব্যাহত

ফাাইল ছবি

যোগাযোগ

পদ্মায় তীব্র স্রোত ও বৈরি আবহাওয়ায় শিমুলিয়া-কাঠালবাড়ীতে ফেরি চলাচল ব্যাহত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০২০

প্রচণ্ড স্রোত ও বৈরি আবহাওয়ার কারণো দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এ নৌ-রুটের নিয়মিত বহরের ১৫টি ফেরির মধ্যে ৮টি ফেরি দিয়েই নৌ-রুটটি সচল রাখা হয়েছে। এদিকে স্বল্প সংখক ফেরি চলাচল করায় শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাটে আটকে পড়েছে প্রায় পাচশতাধিক যানবাহন। এসবের মধ্য রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অসংখ্য ছোট যানবাহন। তবে এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কর্ভার ভ্যানের সংখ্যাই বেশি।

অন্যদিক এ নৌ-রুটে নিয়মিত চলাচলরত ৮৭টি লঞ্চ ও প্রায় ৩ শতাধিক সি-বাট যাত্রী পারাপার করছে।

বিআইডব্লিউটিসি মেরিন অফিসার আহম্মদ আলী জানান,  বর্তমানে এ নৌ-রুটের পদ্মায় ৭ নটিকেল মাইল বেগ স্রোত বইছে যার ফলে ফেরি চলাচল সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া নাব্যতা সংকট রয়েছে। বর্তমান ৩ টি রোরো,৩ টি কেটাইপ ও ২টি ছোটসহ মোট ৮টি ফেরি চলাচল করছে এ নৌ-রুটে। তবে স্রোতের মাত্রা কমে আসলে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads