পটুয়াখালীতে ‘জেলা জজ কাপ’ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে

পটুয়াখালীতে ‘জেলা জজ কাপ’ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটুয়াখালী বিচার বিভাগের উদ্যোগে 'জেলা জজ কাপ' ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনের মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন।

ভলিবল খেলায় জেলা লিগাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. লুৎফর রহমানের নেতৃত্বে ‘পায়রা একাদশ’কে ২-১ সেটে পরজিত করে জয়লাভ করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের নেতৃত্বাধীন ‘তেতুলিয়া একাদশ’।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের প্রধানদের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলামের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিচার বিভাগের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জামাল হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আবুল বশার ও মোসাঃ শামিমা, জেলা লিগাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ লুৎফর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলামসহ বিচারবিভাগীয় কর্মকর্তাবৃন্দ। আম্পায়ার ছিলেন মোঃ সাইদুর রহমান ও মোঃ দেলোয়ার হোসেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads