পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে ১৮ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে ১৮ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

  • পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ৪ সেপ্টেম্বর, ২০২১

করোনা রোগীদের সেবার লক্ষ্যে পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে ১৮ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম এ জাফর বাদশার নেতৃত্বে সমিতির সদস্যরা।

আজ শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সমিতির সিনিয়র সদস্য মাহমুদ হোসেন বাবুল চৌধুরী, আজীবন সদস্য জাকির মাহমুদ সেলিম। এ অক্সিজেন  সিলিন্ডার হস্তান্তর সময় ভিডিও কনফারেন্সে সিভিল সার্জনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি মেজর (অবঃ) মোঃ ইকবাল হোসেন খান, সহ-সভাপতি আবি আবদুল্লাহ খান নান্নু, সহ-সভাপতি স্থপতি (আর্কিটেক) নিখিল চন্দ্র গুহ। করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রাপ্ত হয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন,  পটুয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানান।

এ সময় সমিতির সভাপতি মির্জাগঞ্জের কৃতি সন্তান মেজর (অবঃ) ইকবাল হোসেন ব্যক্তিগতভাবে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংকে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads