নড়াইলে একটি অস্ত্র মামলায় জাকির তালুকদার নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। জাকির তালুকদার নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে।
আজ সোমবার বেলা ১১টায় স্পেলাশ ট্রাইব্যুনাল আদালত এর বিচারত মুন্সি মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা জানা গেছে, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াগাতি থানার কুন্দরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশী ওয়ানশুটারগান ও ৫ রাউন্ড গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা।
এ ঘটনায় নড়্গাাতি থানায় মামলা হয়। সাক্ষিদের দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান আসামী জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করে পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা দেওয়ার আদেশ দেন।





