সারা দেশ

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ জমায়েত

  • ''
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০২৪

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল , নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ গণ জমায়েত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,নড়াইল জেলা শাখার আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম । বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,নড়াইল জেলা শাখার সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সঞ্চালনায় জেলা বিএনপির উপদেষ্টা মনু জমাদ্দার, সিনিয়ার সহ- সভাপতি মোঃ জুলফিকার আলী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সনিসহ জেলা , উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাবেবক দলের নেতা-কর্মি এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads