নেপাল থেকে ২২ বছর পর ফিরে এলেন 'মৃত' আমেনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নেপাল থেকে ২২ বছর পর ফিরে এলেন 'মৃত' আমেনা

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০২১

বাইশ বছর আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া বগুড়ার ধুনটের আমেনা বেগম ফিরে এসেছে। নেপালের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাসুদ আলম আমেনা বেগমকে তার তিন ছেলেসহ নাতিদের নিকট হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে হস্তান্তর করেন।

আজ ৬ সেপ্টেম্বর সম্পূর্ন সরকারী খরচে নেপালের বাংলাদেশ দূতাবাসের তত্বাবধানে একটি বিশেষ বিমানে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। সকালে কাঠমান্ডু ত্রিভুবন বিমান বন্দরে তাকে বিদায় অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জানা গেছে, ২২ বছর পূর্বে বগুড়ার ধনুটের আমেনা খাতুন বাড়ি থেকে অভিমান করে নিরুদ্দেশ হয়ে যান । তার ৩ ছেলে ১ কন্যা সন্তানেরা তাকে খুঁজে না পেয়ে তারা ধরে নিয়ে ছিলেন যে তাদের মা আর বেঁচে নেই। তাদের ভোটার আইডিতে মায়ের নামের আগে মৃত উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত আমেনা খাতুনের বয়স এখন প্রায় ৮০ বছর। তার বড় ছেলে আজমল হোসেনের বয়স এখন ৬০ বছর।

জানা গেছে, ৩০ মে নেপালে সুনসারি জেলার যমুনা গৌতম তার ফেসবুকে উদ্ধার করা একজন বাংলাদেশের মহিলা রয়েছে উল্লেখ করে একটি পোস্ট করে। পরে বিষয়টি দেশটির বাংলাদেশ দূতাবাসের নজরে আনা হয়। এরপর দূতাবাস থেকে ফোনে আমিনা খাতুনের সাথে কথা বলে ঠিকানা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে রাষ্ট্রদূত এর পরামর্শে কাউন্সিলর মাসুদ আলম ১ জুন কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে সুনরারিতে যান। সে সময়ে নেপালে লকডাউন এবং কোভিড আক্রান্ত সর্বোচ্চ পর্যায়ে।তারা সুনসারিতে গিয়ে দীর্ঘসময় আমেনা খাতুনের সাথে কথা বলে তার ঠিকানা উদ্ধার করেন। ।

কাউন্সিলর মাসুদ বলেন, আমরা সরকারি দ্বায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের সেবা করতে পেরে নিজ আনন্দে তৃপ্ত। মানুষতো মানুষেরই জন্য।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads