নুসরাত হত্যার প্রতিবাদ : ইবিতে পথনাটক ‘বিচার চাই’ প্রদর্শিত

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

নুসরাত হত্যার প্রতিবাদ : ইবিতে পথনাটক ‘বিচার চাই’ প্রদর্শিত

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ এপ্রিল, ২০১৯

ফেনীর সোনাগাজীতে আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা এবং দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রদর্শিত হয়েছে পথনাটক ‘বিচার চাই’। বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় শনিবার বেলা ১টার দিকে ক্যাম্পাসস্থ ডায়না চত্ত্বরে নাটকটি প্রদর্শিত হয়।

নুসরাত হত্যাকাণ্ডের বাস্তব প্রেক্ষাপট অবলম্বনে রচিত নাটকটির মাধ্যমে নুসরাত হত্যাসহ সারাদেশে উপুর্যপরি সংঘটিত ধর্ষণ ও যৌন হয়রানির বিচার দাবি করা হয়।

নাটিকটি রচনা করেছেন ইবির বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের সহ প্রচার সম্পাদক এনামুল হক। নির্দেশনা দিয়েছেন ইবির লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মী আদনান হোসাইন চৌধুরী।

নাটকটির সার্বিক ব্যবস্থাপনা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার।

‘বিচার চাই’ পথনাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় হাফিজ, পিয়াস, আশফিকা, পপি, কৌশিক, রেদওয়ান, ইমরান, রিফাত প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads