সারা দেশ

নীলফামারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • ''
  • প্রকাশিত ১৮ অক্টোবর, ২০২৩

নীলফামারী প্রতিনিধি:

‘শেখ রাসেল দীপ্তিময়,নির্ভিক নির্মল দূর্জয়’ এই প্রতিপাদ্যে নীলফামারী শেখ রাসেল দিবস উৎযাপিত হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমরান কবির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষাবিদ আব্দুল বাসেদ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনি ১৯৬৪ সালের এই দিনে ঢাকার ধানমন্ডির বঙ্গ ভবনে জন্ম গ্রহন করেন। তিনি ঢাকার ভার্সিসিটি ল্যাবরেটরি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

কিন্ত এক করুন ইতিহাস ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপদগামী কতিপয় সেনা সদস্য বঙ্গবন্ধুসহ স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। সেদিন তাদের হাত থেকে রক্ষা পায়নি ১১ বছরের শিশু শেখ রাসেলও। কিন্ত আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা আজকার দিনের প্রধানমন্ত্রি শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা বিদেশের মাটিতে থাকায় তাঁরা প্রাণে রক্ষা পায়।

অপরদিকে, শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) উদ্যোগে।

এ উপলক্ষে আজ সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও তাল গাছের চারা রোপণ করা হয় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে।

প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চীফ ইন্সট্রাক্টর মশিউর রহমান ও প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ মাজেদুর রহমান।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরকালে সঙ্গে থাকা শেখ রাসেলের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads