নাট্য-আড্ডা প্রদর্শনে শেষ হলো মিলনমেলা

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

রাবিতে ‘আনর্ত’ নাট্যমেলা

নাট্য-আড্ডা প্রদর্শনে শেষ হলো মিলনমেলা

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

নাটক, নাট্য উপকরণ প্রদর্শনী, নাটকের গান, নাট্য-আড্ডা, বৈঠক, বইয়ের হাটসহ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপি ব্যতিক্রমী নাট্যমেলা অনুষ্ঠিত হয়েছে। দুই বাংলার থিয়েটার কর্মীদের নিয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এর আয়োজন করে। এতে ২০টি নাট্যদল অংশগ্রহণ করে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাইদুলের কেচ্ছানাট্য ‘বেলাবতী কইন্যা’ প্রদর্শনের মধ্যে দিয়ে নাট্যমেলাটি শেষ হয়।

এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী।

নাট্যমেলার দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৌহার্দ্য বিনিময়: থিয়েটারের মানুষে-মানুষে’, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত আসাদ সরকার ও সুমনা সরকারের সঞ্চালনায় দেশের খ্যাতনামা নাট্যজন লাকী ইনাম, ওয়াহিদা মল্লিক জলি, সালাউদ্দীন লাভলু, রহমত আলীর অংশগ্রহণে ‘মঞ্চ-অভিজ্ঞতা পর্দায়: সহায়ক নাকি অন্তরায়’ শীর্ষক ‘আনর্তবৈঠক-২’ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আরিফ হায়দারের সঞ্চালনায় নাট্যজন মামুনুর রশীদ, সুজন কান্তি দে, রশীদ হারুন, সাজেদুল আওয়াল, বাবুল বিশ্বাস, অনন্ত হীরা, মাসুম রেজা, প্রশান্ত হালদার, তাপু শহীদ, কাজী সাঈদ হোসেন দুলাল, কামার উল্লাহ সরকারের অংশগ্রহণে ‘থিয়েটার করিয়া কি হইবে-যদি কিছু হয় তবে চাই স্বতন্ত্র মন্ত্রনালয় শীর্ষক ‘আনর্তবৈঠক-৩ অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘নটনঢীর ভূমিনীতি: অন্যরকম গানের আসর’, ‘বেহুলা আমি ও সতীত্ব’ এবং সাইদুলের দলের পরিবেশনায় কেচ্ছানাট্য ‘বেলাবতী কইন্যা’ প্রদর্শনির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে থিয়েটার উপকরণ নিয়ে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের পাশে চার যুগের উপস্থাপনা শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীও ছিল। এই প্রদর্শনীতে ১৯৭৩ এ থেকে ২০১৯ পর্যন্ত জনপ্রিয় দেশি-বিদেশি মঞ্চ নাটকের উপকরণসহ বিভিন্ন ধরণের ১৯০টি চিত্র স্থান পায়। এতে চার যুগের থিয়েটারের বিবর্তন, উন্নয়নসহ বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads