নাটোরে জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আত্তাবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পর শহরের ষ্টেশন বড়গাছা এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক জানান, ‘শুক্রবার জুময়ার নামাজ পর নাটোর ষ্টেশন বড়গাছা এলাকায় বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করেছে। সে জেলা বিএনপির বর্তমান কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক পদে আছেন’।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জওসি কাজী জালাল উদ্দিন আহম্মদ জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম আত্তাবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছারাও নাটোর সদর থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় দির্ঘদিন থেকে সে পলাতক ছিল।





