সারা দেশ

নাটোরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০২৩

নাটোর প্রতিনিধি


নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন বিএনপি-জামায়াতের অপরাজনীতি, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশব্যাপী অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এই উন্নয়ন ও শান্তি সমাবেশ।

তীব্র গরম সত্বেও সব বয়সী মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় শরীক হতে সমাবেশস্থলে এস জড়ো হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার প্রতি সমর্থন জানাতেই মানুষের ঢল নেমেছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় সমাবেশে বক্তৃতা দেন। সমাবেশ মঞ্চে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন অসুস্থ্য রোগীর সু-চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক বিতরন করা হয়। সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads