নওগাঁ সীমান্তে ২৬০ বোতল ফেন্সিডিল জব্দ

নওগাঁ সীমান্তে ২৬০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিপি

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নওগাঁ সীমান্তে ২৬০ বোতল ফেন্সিডিল জব্দ

  • পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুলাই, ২০১৯

নওগাঁ সীমান্তে ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি অধীনস্থ চকিলাম বিওপি'র টহল কমান্ডার জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৮/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাদনপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।

এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলের বোতলগুলো ফেলে রেখে মাদকদ্রব্য বহনকারীরা পালিয়ে যায়। উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহলদল আটক বা সনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান বলেন, সীমান্তে ২৬০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads