নওগাঁয় ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মাণের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নওগাঁয় ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মাণের অভিযোগ

  • ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

নওগাঁর ধামইরহাটে আদালত কর্তৃক জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবর দখল ও বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিবাদমান জমিতে যে কোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা করছেন গ্রামবাসী।

সরেজমিন দেখা যায় ২১/০৪/১৯৭৫ সালে ২১৪৫৯ নং দলিলমুলে রঘুনাথপুর গ্রামের মৃত গয়েশ উদ্দিন তার মেয়ে আয়েশা খাতুনকে ৩৩ শতাংশ জমি রেজিষ্ট্রি করে দেন। ওই জমিতে আয়েশা খাতুনের ভাইয়ের স্ত্রী রাজিয়া সুলতানা বাড়ী নির্মাণের চেষ্টা করলে আয়েশা খাতুন নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করে। আদালত ১৮/০৩/২০ তারিখে ১৪৪ ধারা জারি করে। আদালতের ওই ধারাকে অমান্য করে বাড়ী নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন আয়েশা খাতুন।

আয়েশা খাতুন জানান, মৃত গয়েশ উদ্দিনের ছেলে ও বাদীর ভাই শফিকুল ইসলাম স্ত্রী রাজিয়া সুলতানাকে রেখে ২০০৬ সালে নিরুদ্দেশ হোন। প্রায় ১৩ বছর পর বিবাদী শফিকুলের স্ত্রী রাজিয়া সুলতানা স্থানীয় স্বপনকে গোপনে ২য় বিয়ে করেন এবং আয়েশার জমিতে বাড়ী করার চেষ্টা করলে আদালতে বড় ভাই ময়েন উদ্দিনসহ ৪ জনকে আসামি করে ৮৭/২০২০ নং মামলা দায়ের করেন। আদালত বিবাদীদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেন।

২য় বিয়ের কথা অস্বীকার করে অভিযুক্ত রাজিয়া সুলতানা বলেন, প্রায় ১৯ বছর আগে ০৮ নং খতিয়ানে ৩১২-১৪ নং দাগে ৫৯৫২/২০০১ নম্বর দলিলমুলে জমিটি ক্রয় করেছি, আমি কারও জমি দখল করিনি আমার জমিতেই আমি বাড়ী করছি।

ঘটনার বিষয়ে তদন্তকারী ধামইরহাট থানা সহকারী উপ-পরিদর্শক শহীদুল্লাহ কাওছার বলেন, আমি বিজ্ঞ আদালতের ১৪৪/১৪৫ ধারার বিষয়ে ঘটনাস্থলে সরেজমিন গিয়েছি এবং আংশিক স্থাপনা নির্মাণ দেখে তা বন্ধের জন্য আদালতের ১৪৪ ধারার বিষয়টি তাদের অবগত করি। পুনরায় নির্মাণ করেছে কিনা তা জানি না যদিও ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা বা বাড়ী নির্মাণ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads