নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরাম কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষক উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ৬০০ টি টিফিন বক্স, ২৫০টি স্কুল ব্যাগ, ১০টি বাইসাইকেল ও ২৬০ জোড়া প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করেন।





