সারা দেশ

নওগাঁয় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের পানির পাম্পের ফাউন্ডেশন ভাঙচুর ও দখলের অভিযোগ

  • ''
  • প্রকাশিত ৩১ মে, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

সরকারি ভাবে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার জনস্বাস্থ্যের দেওয়া পানির পাম্পের ফাউন্ডেশন ভাঙচুর ও দখলের অভিযোগ রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের প্রায় ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানির পাম্প স্থাপন করা পর। শান্তিপূর্ণভাবে ৭টি পরিবার নিরাপদ পানি ব্যবহার করছিলেন। ওই এলাকার রাসেল নামে ব্যক্তি পানির পাম্প দখল নিয়ে আবাসিক ভাবে পানি ব্যবহার করার উদ্দেশ্যে। তার লোকজন দিয়ে ফাউন্ডেশন ভাঙচুর ও ইটের গাঁথুনি দিয়ে প্রাচীর নির্মাণ করায় ৭ টি পরিবার পানি ব্যবহার থেকে বঞ্চিত।

এদিকে ওই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের পক্ষে মাসুদ রানা।

এ বিষয়ে অভিযুক্ত রাসেল মাহমুদ জানান, পানির পাম্পের ট্রাংক ওয়ালে পড়ে যাওয়ার কারণে সরিয়ে নিয়েছি। কাউকে পানি ব্যবহার করতে, মানা করা হয়নি এই বলে তিনি এড়িয়ে যান।

এব্যাপারে নিয়ামতপুর জনস্বাস্থ্য প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের মুঠোফোনে জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads