সারা দেশ

নওগাঁয় আলুর ক্ষেত থেকে একব্যক্তির লাশ উদ্ধার 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর, ২০২২

এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধিঃ
আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছেন ওগাঁ সদর থানা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ জালাল পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সান্তাহার দমদমা এলাকার মৃত মফিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আজ সকালে স্থানীয়রা আলুর ক্ষেতে তার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, উদ্ধারের সময় তার মুখমণ্ডল থেঁতলানো ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে, সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads