এম এ রাজ্জাক, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মাসুদ রানা ও রামগাঁ গ্রামের নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবারের স্বজনেরা।
বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার সময় মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পাতলাকুড়ী তার মেয়ের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মাসুদ রানা ।
নওগাঁ নারী ও শিশু আদালতে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছে এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী। বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাসুদ রানা ও তার মেয়ে মাসুমা ও নাসির উদ্দীন লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। এই মারামারিকে কেন্দ্র করে
সামসুল আলি তার মেয়ে আঁখিকে দিয়ে নওগাঁ নারী ও শিশু আদালতে মাসুদ রানা ও নাসির উদ্দীনের উপর যে মামলা করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট, ওই মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
এসময় সংবাদ সম্মেলন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,গফুর আলি, আক্তার,সোহাগি, মাসুমা ও তসলিমাসহ আরো অনেকে। মাসুদ রানা ও তার মেয়ের শশুর নাসির উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা মামলা এবং বাস্তবের সাথে কোন মিল নেই।
বাদীর স্বামী সামসুল আলির সাথে কথা হলে তিনি মারামারির কথা স্বীকার করেন, মামলার কথা বলতে গেলে তিনি এড়িয়ে যান ।





