কৃষি অর্থনীতি

নওগাঁর মাঠে মাঠে আলু তোলার ধুম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২৩

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
শস্য ভান্ডার খেত সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা নওগাঁ। এখন বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। কিষান-কিষানিদের যেন দম ফেলার ফুরসত নেই। কেউ কেউ নিজে আলু তুলছেন, কেউ শ্রমিক লাগিয়ে আলু তুলছেন। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এ বছর আলুর ফলন ভালো। দামও ভালো। সে কারণে কৃষকরা বেশ খুশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ২০ হাজার ৯৬০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার ছাতমা গ্রামের আলু-চাষি জাহাঙ্গীর জানান, গত বার আলু ঘরে তুলেই লোকসান হয়েছে। এবার জমিতেই বিক্রি করে দেব।
আলু-চাষি এরশাদ আলী বলেন, এবার আলুর ফলন ও দাম ভালো। তবে গত দুই দিন আগে জমিতেই আলু পাইকারি ১৫ টাকা কেজি বিক্রি হলে এখন বাজারে ১৩ টাকা। দাম আর একটু বাড়লে কৃষক আরো লাভবান হবেন। জেলায় কার্ডিনাল ও ডায়মন্ড জাতের আলু বেশি চাষ হয়। কার্ডিনাল ও ডায়মন্ড ১৩ টাকা কেজি দরে ১ হাজার ১৭০ থেকে ১ হাজার ২৭০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে।
জেলা কৃষি উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, এবার আলু লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ২০ হাজার ৯৬০ হেক্টর জমিতে। এ পর্যন্ত যে জাতগুলো উঠেছে কৃষক তার ফলন ও দাম ভালো পাচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads