সারা দেশ

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ এবং আহত ১

  • ''
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে শনিবার দুপুর ১২:১৫ মিনিটে চারমাথায় ঘাতক মোটর গ্রেডার মেশিনের চাপায় পিষ্ট হয়ে মালা নামে মহিলা পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এবং শারমিন নামে অপর মহিলা পথচারী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বদলগাছী থানা পুলিশ মোটর গ্রেডার কে আটক করেছে।

নিহত মালা (৩৮) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো স্বপনের স্ত্রী। তবে নিহত মালা পারভিন বদলগাছী মহিলা কলেজ গেটে দীর্ঘদিন থেকে ভাড়া আছেন বলে জানা যায়। বদলগাছী থানার ওসি মো. মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, বাজার থেকে বাড়ী ফেরার পথে চারমাথায় পিছন থেকে মোটর গ্রেডার চাপা দিলে ঘটনা স্থলেই মালা নামে পথচারী নিহত হয়েছে।

এবং শারমিন নামে অপর পথচারী গুরুতর আহত হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত মালা, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভিকটিমের পক্ষ থেকে থানায় কোন মামলা ও অভিযোগ দায়ের করেন নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads