দুর্ঘটনা

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত 

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০২১

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় মিনহাজ উদ্দিন (৬৮)  নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে ধামরাই পৌরসভার ইসলামপুরের ঢাকা-আরিচা মহাসড়কের বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মিনহাজ উদ্দিন ধামরাই পৌরসভার ঘড়িদ্বার পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালের দিকে ঢাকার দিকে যাবার পথে ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী বাসকে পাশ থেকে ধাক্সা দেয় আরিচামুখী লেনের অজ্ঞাত একটি ট্রাক। এতে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads