সারা দেশ

ধামরাইয়ে আই এফ আইসি ব্যাংকের আয়োজনে মধুমাস উৎসব অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২৪

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে আই এফ আইসি ব্যাংকের আয়োজনে মধুমাস উৎসব আজ মঙ্গলবার ধামরাই মনির প্লাজায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ধামরাই শাখার আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান খানের সভাপতিত্বে মধুমাস উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বৈদ্য,পৌর কাউন্সিলর মোকসেদ আলী, ঢাকা জেলা পরিষদের সদস্য সানোয়ার হক সুজন, উপজেলা ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,উক্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃনয়ন ইসলাম, মার্কেটিং এন্ড সেলস অফিসার নাঈম খান , লোন অফিসার মৌরিন তানিয়া ও সহকারী সেলস অফিসার তহিদুর রহমান প্রমুখ। সারা দেশের ন্যায় ধামরাই আই এফ আই সি ব্যাংক শাখা ব্যাংকিং প্রযুক্তি দোর গোড়ায় পৌঁছে দেবার জন্যই গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে এই মধুমাস উৎসবের আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads