ধনবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধনবাড়ীতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০১৯

টাঙ্গাইলের ধনবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে ধনবাড়ী পৌর শহরের পুরাতন থানাপাড়া এলাকার তৌফিক আহমেদ সিদ্দিকির দুইতলা বাসায় ভাড়াটিয়াদের জিম্মি করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৫/৬ জন ব্যক্তি অভিযান চালানোর নাম করে বাসার ভিতরে প্রবেশ করে। বাসার ভিতরে প্রবেশ করে কোনো কিছু বুঝে উঠার আগেই বাসার সব সদস্যকেই বেঁধে ফেলে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। তারপর তারা ভিতরের আসবাবপত্র তল্লাশির নামে ডাকাতির চেষ্টা করে। এ সময় একজন গোপনে থানায় ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। বাকিরা দৌঁঁড়ে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পেরিআটা গ্রামের মো. লিটু মিয়া (২৬), সুনামুই বাদুরিয়া গ্রামের রাজিব আহমেদ (৩০) ও পৌর শহরের চালাষ গ্রামের হযরত আলী (২৮)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads