দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বহিস্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বহিস্কার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ অসামাজিক কাজে লিপ্ত ও চাঁদাবাজির অভিযোগে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। 

শুক্রবার গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালুর  স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা বলেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগে কোন মাদক ব্যবসায়ী সন্ত্রাস চাঁদাবাজ এবং অসামাজিক কাজে লিপ্ত কোন ব্যক্তির স্থান হবে না যুবলীগ কমিটিতে। সেই ধারাবাহিকতায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি সহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের অনাস্থা প্রকাশ ও অসামাজিক কর্মকাণ্ডের জন্য তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা বলেন, আমি বহিষ্কারাদেশের এ পর্যন্ত কোন চিঠি পাইনি। এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন প্রমাণ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ সেই প্রেক্ষিতে আমাকে এর আগে কোনো শোকজ করেনি উপজেলা যুবলীগের পক্ষ থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads