দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার দক্ষিণ এশিয়ায় তলানিতে

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার দক্ষিণ এশিয়ায় তলানিতে

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ৩ মে, ২০২০

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হার হিসেব করে দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম আমাদের বাংলাদেশের। অঙ্কের হিসেবে সেটি মাত্র ২ শতাংশের সামান্য বেশি। তবে, এই হার নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ দেখছে না আইইডিসিআর।

গেল ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণের পর দ্রুত বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। প্রায় দুমাসের ব্যবধানে সেই সংখ্যা এখন ৮৯৭০। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ১৭৭ জন।

করোনা মহামারীর সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্স ডট ইনফোর তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সংক্রমণের তালিকায় শীর্ষে ভারত। সেখানে আক্রান্ত ৩৯৬৯৯ আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮১৯ জন। শতকরা হিসেবে সুস্থ হওয়ার হার ২৬.৮০ ভাগ।

পাকিস্তানে এই হার ২৬.০২ শতাংশ, শ্রীলঙ্কায় ২৪.৯২ শতাংশ, আফগানিস্তানে ১৩.৪০ শতাংশ, মালদ্বীপে ৩.৪৬ শতাংশ। আর বাংলাদেশে এই হার মাত্র ২.০১ শতাংশ। অথচ বিশ্বব্যাপী করোনায় সুস্থতার হার ৩১ শতাংশের বেশি।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads