দেশে করোনা আরো তিন বছর থাকতে পারে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনা আরো তিন বছর থাকতে পারে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন, ২০২০

মহামারি করোনার সংক্রমণ আরও দুই-তিন বছর থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনের সময় দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালী থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এ কথা বলেন ডা. আবুল কালাম আজাদ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মানুষ সচেতন না হলে করোনাভাইরাস খুব সহজে যাবে না।

ডা. আজাদ বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং করোনভাইরাসটি অত্যন্ত সংক্রামক। সুতরাং, মানুষ যদি সাবধানতা অবলম্বন না করে এবং স্বাস্থ্যবিধি না মানে, তবে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করা কঠিন হতে পারে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার জেলা পর্যায়ে আরটি-পিসিআর টেস্টিং সুবিধা (করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা) বাড়ানোর জন্য কাজ করছে।

‘আরটি-পিসিআর মেশিনে পরীক্ষার পাশাপাশি করোনাভাইরাস শনাক্তের সহজ বিকল্প ব্যবস্থাও নেয়া হবে।উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে এ জাতীয় পরীক্ষা চালু করা হবে,’ যোগ করেন তিনি।

ড. আজাদ জানান, সমস্ত সরকারি জেলা হাসপাতালে আইসিইউ সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলছে। সেখানে সেন্ট্রালি(কেন্দ্রীয়ভাবে) অক্সিজেন সরবরাহ হবে।

বৃহস্পতিবার পর্যন্ত দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ২৯২ জনে পৌঁছেছে। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৩৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী সাতজন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads