দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সেই নারী

সংগৃহীত ছবি

জাতীয়

দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সেই নারী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী কালাম ওরফে আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন নির্যাতনের শিকার নারী (৩৭)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- একলাসপুরের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার ও তার সহযোগী আবুল কালাম ওরফে কালাম।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রসিদ চৌধুরী বলেন, আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

উল্লেখ্য, দেলোয়ার নারী নির্যাতন মামলা থেকে গ্রেফতার এড়াতে গিয়ে নারায়ণগঞ্জে র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে তিন দিনের রিমান্ডে সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে। তবে কালাম এখনও পলাতক।

থানায় করা মামলায় উল্লেখ করা হয়, আসামি দেলোয়ার ও কালাম গত বছরের ২২ অক্টোবর বাদী ভিকটিমের ঘরে ঢুকে জোরপূর্বক দেলোয়ার তাকে ধর্ষণ করে। এর পর এ বছরের ৭ এপ্রিল পুনরায় দেলোয়ার ও কালাম তাকে ঘর থেকে তুলে পার্শ্ববর্তী খালে থাকা নৌকায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে প্রথমে দেলোয়ার ও কালাম তাকে ধর্ষণ করে নৌকা থেকে পাড়ে তুলে দেয়।

এ সময় হুমকি দিয়ে বলে এ কথা কাউকে বা পুলিশকে বললে জীবন শেষ করে মরদেহ মাটিতে পুঁতে ফেলবে। তাই ধর্ষিতা কাউকে কিছুই বলেনি।

প্রসঙ্গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা।

এর পর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads