সারা দেশ

দায়রা জজ পরিচয়ে চাকরি দেয়ার নামে ৪৮ লাখ টাকা আত্নসাত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ-

দায়রা জজ পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলাম টুটুল (৩৩) নামের এক ভয়ংকর প্রতারককে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

সোমবার (১১ ডিসেম্বর) রাত পোনে ১২টার দিকে এ প্রতিবেদককে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

 মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বাড়াইভিকরা বাজার থেকে প্রতারক সাইফুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করে (১১ ডিসেম্বর)সন্দ্যায়  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি ফারুক হোসেন জানান, বিগত ২০২২ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতারক সাইফুল ইসলাম টুটুল নিজেকে 'অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী'  আবার কখনো সচিব পরিচয় দিয়ে একটি প্রতারক চক্রের মাধ্যমে জেলার বেশ কয়েকজনের কাছ থেকে ৪৭ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় চলতি বছরের ১৬ জুন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে এক ভুক্তভোগী।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এই প্রতারণার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ওসি ফারুক। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads