থানার টাওয়ারে হনুমান, নিরাপত্তা নিশ্চিতসহ খাবার দিচ্ছেন ওসি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

থানার টাওয়ারে হনুমান, নিরাপত্তা নিশ্চিতসহ খাবার দিচ্ছেন ওসি

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অগাস্ট, ২০২০

দিনাজপুরে ফুলবাড়ীতে হঠাৎ আবির্ভাব হয়েছে একটি মুখপোড়া হনুমান। বেশকিছুদিন থেকেই উপজেলার পৌর শহরের বিভিন্নস্থানে নিরাপত্তাসহ খাদ্যের সন্ধানে ঘুরাঘুরে করে শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে ফুলবাড়ী থানা নবনির্মিত টাওয়ারে। তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম হনুমানের নিরাপত্তা নিশ্চিতসহ খাদ্য যোগান দিচ্ছেন।

জানা যায়, বেশকিছুদিন থেকেই উপজেলার বিভিন্নস্থানে দেখা মিলছে ওই হনুমানটির। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে প্রাণের ভয়ে লাফালাফি করে নিজের স্থান পরিবর্তন করে আসছে সে। খাবার ও নিরাপদ স্থানের খোঁজে অবশেষে হনুমানটি আশ্রয় নিয়েছে ফুলবাড়ী থানার নবনির্মিত টাওয়ারের ওপরে।

রোববার সকালে সরেজমিনে ফুলবাড়ী থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার নবনির্মিত টাওয়ারের ওপর বসে আছে হনুমানটি। খিদে লাগলে নিচে নেমে খাওয়া শেষে আবারো ওপরে ওঠে বসছে সে। মাঝেমধ্যে থানার আশপাশের ঘুরাঘুরিও করছে।

পৌরএলাকার সুজাপুরের ডাড়ারপাড় সরকারপাড়া গ্রামের প্রভাষক এহেতেশাম আহম্মদ জানান, ‘গত ১৯ আগস্ট হঠাৎ তার ভাড়াবাসায় একটি হনুমানের আবির্ভাব ঘটে। তাকে দেখতে ছুঁটে আসে আশপাশের গ্রামের শতশত মানুষ। মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে যায়।’

ফুলবাড়ী থানার পুলিশ সদস্য (কন্সটেবল) মো. মামুন বলেন, ‘হনুমানটি থানায় আসার পর থেকেই ওসি স্যারের নির্দেশনায় তার নিরাপত্তা নিশ্চিতসহ খাবারের ব্যবস্থা করা হয়েছে।’ হনুমানের লাফঝাপ দেখে ভালোই লাগছে। খাবার দেওয়া হলে সে টাওয়ার থেকে নিচে নেমে এসে খাওয়া করে কিছুক্ষণ আমাদেরকে দেখে আবার নিজ মনে ওঠেপড়ে টাওয়ারের ওপরে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, চারিদিকে উৎসুক জনতার কোলাহলে আতঙ্কিত হয়ে থানায় এসে নিজেকে নিরাপদ মনে করছে হনুমানটি। ‘গত ২১ তারিখে প্রথম থানা চত্বরে মুখপোড়া হনুমানটিকে দেখা যায়। সে বর্তমানে থানার নবনির্মিত টাওয়ারের ওপরে রয়েছে। সে নেমে আশপাশের এলাকায় ঘুরে ফিরে আবারো থানায় এসে আশ্রয় নিচ্ছে। হনুমানটির জন্য ফলসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads