রাজধানীর তুরাগের পাকুরিয়া এলাকায় শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তুরাগ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন গোপালগঞ্জের কাশিয়ানীর শফি উদ্দিন মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৮)।
তুরাগ থানার এস আই শাহীনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী সেলিম মোল্লাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় তার আরেক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেলিম মোল্লাকে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও ধারের নামে টাকা নিয়ে অভিনব প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তুরাগ থানার ডিউটি অফিসার এস আই মোন্তাহার প্রতিবেদককে জানান, মাদক মামলায় আসামি সেলিম মোল্লাকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-৭।





