সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একই পরিবারের নারী ও পুরুষসহ ১০ আসামিকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো, তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মৃত তয়জাল হোসেনের ছেলে মোঃ দেলবার হোসেন, আব্দুল খালেক, মোঃ খাইরুল ইসলাম, মোঃ সাদ্দাত হোসেন, মোঃ রাশিদুল ইসলাম, দেলবার হোসেনের ছেলে মোঃ নাজমুল হক, খাইরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন, দেলবারের স্ত্রী মোছাঃ নার্গিস খাতুন ও মৃত তয়জালের স্ত্রী মোছাঃ আয়েশা খাতুন।
তাড়াশ অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, রোববার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একই পরিবারের পলাতক ১০জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।





