তাবলীগে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সংগৃহীত ছবি

জাতীয়

তাবলীগে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০১৮

তাবলিগ জামাতের দুইপক্ষের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার বিকেলে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন ও আহত আলেম-ওলামাদের সঙ্গে আলাপ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষের নজিরবিহীন সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার বিচার হবে। 

তিনি বলেন, দেশবাসীর কাছে বিশ্ব ইজতেমা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু গত ১ ডিসেম্বর ইজতেমা ময়দানের ঘটনাটি কেউ বিশ্বাস করতে পারছেন না। তাবলিগ অনুসারীদের দু'পক্ষের সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক। এটা আমরা কখনও আশা করিনি।

ইজতেমা ময়দান পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ. গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, তাবলিগের মুরব্বি ডা. শাহাবুদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads