ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ গোপালগঞ্জের অনুজ বিশ্বাস

সংগৃহীত ছবি

সারা দেশ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ গোপালগঞ্জের অনুজ বিশ্বাস

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৯

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য (দফাদার) অনুজ বিশ্বাস। এলাকায় পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা ও জুলাই মাসের কাজে অগ্রণী ভূমিকা পালন করায় তাকে এই পুরস্কার দেওয়া হয়।

গত রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের অফিস কক্ষে তার হাত থেকে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ গ্রহণ করেন তিনি।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমান খানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৫ আগস্ট জেলা পুলিশের পক্ষ থেকে এই দফাদারকে জেলায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে পুরস্কার দেন পুলিশ সুপার সাইদুর রহমান খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads