সারা দেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে লিটন মাদবর(৪৮) নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন স্থানীয় বালাশুর এলাকার মৃত মালেক মাদবরের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বালাশুর বাজারের ফল ব্যবসায়ী লিটন বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার ভোরে ফল কেনার জন্য ১ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে ঢাকায় রওনা হয়েছিলো। সকালে ওমপাড়া এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাত কুকড়ানো ও অন্যান্য লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে স্টক করে মারা যেতে পারে। তবে তার সাথে কোন টাকা-পয়সা পাওয়া যায়নি। গাড়ি চালক অথবা অন্য কেউ হয়তো টাকা নিয়ে যেতে পারে। বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads