শোবিজ

ডেঙ্গু আক্রান্ত ঊর্মিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার। সময়ের চাহিদায় নাটক-টেলিছবিতে নিয়মিত দেখা দেন। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষেও বেশকিছুু নাটকে দেখা গেছে তাকে। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাওয়ার কথা এ তারকার।

তবে হঠাৎ অসুস্থতায় মুখের হাসি মিলিয়ে গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন ঊর্মিলা। অবশেষে রক্ত পরীক্ষা করাতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। হাই প্রেশারের সমস্যায়ও ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে হাসপাতালে ভর্তি।

ঊর্মিলা সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘সারা দেশেই এখন ডেঙ্গু প্রকোপ। তাই জ্বরটা নিয়ে টেনশনে ছিলাম। অবশেষে মনের সন্দেহটাই সত্যি হলো। ডেঙ্গু পজিটিভ এসেছে রক্ত পরীক্ষায়। রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

ঊর্মিলা জানান, অসুস্থতার কারণে দুটি বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হলো। সানফ্লাওয়ার তেল ও তাজার দুটি বিজ্ঞাপনের শিডিউল দেওয়া ছিল এই লাক্স সুন্দরীর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads