সারা দেশ

টুরিস্ট পুলিশের সাথে ফরাজী হাসপাতাল এর স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২২

বাংলাদেশের চিকিৎসা সেবার মান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় এমনটাই বলা হচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে বৈশ্বিক সূচকে বাংলাদেশ পেছনে ফেলে দিয়েছে ভারত ও পাকিস্তানকে।আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা দিয়ে আসছে ফরাজী হসপিটাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল হসপিটাল ।

আর্তমানবতার সেবায় সর্বস্তরের মানুষের জন্য প্রতি মাসের প্রথম শনিবার ফরাজী হাসপাতালের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।অসহায় দরিদ্ররা যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য ফরাজী হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে এ সেবা কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ফরাজী হসপিটাল ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবায় ছড়িয়ে দিচ্ছে পুরো দেশ জুড়ে।

ফরাজী হসপিটালে স্বাস্থ্য সেবায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ। তাই একই ছাতার নিচে থেকে সেবা নিতে একমত প্রোষন করেছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ফরাজী হসপিটালের সাথে স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষরিত হলো বাংলাদেশ টুরিস্ট পুলিশের।

স্বাক্ষরিত চুক্তির বিষয়ে ফরাজী হসপিটাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল হসপিটালের চেয়ারম্যান, ড.আনোয়ার ফরাজী ইমন বলেন, শুরুতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী স্যারকে, ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে।

তিনি বলেনর, আমরা যেন স্বাস্থ্য সেবায় অনেকদূর যেতে পারি সেই দোয়া সবার নিকট। দরিদ্র রোগীরা যাতে চিকিৎসার অভাবে না ভোগেন, সেজন্য আমরা সে উদ্যোগও নিয়েছি।

অসহায় নিম্ম আয়ের মানুষদের চলতি বৈশাখ মাস জুড়ে সকল পরীক্ষার ৩০% করে ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads