জাতীয়

টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালানোর সময় ডাকাত আটক

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সশস্ত্র ডাকাত বাহিনীর এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গণপিটুনিতে আহত ডাকাতকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিরাজদিখান থানা ওসি। এ ঘটনায় ডাকাতদের হামলায় আরও ২ জন আহত হয়েছে বলেও জানান ওসি।

স্থানীয় সুত্রে জানাযায় , বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন এর বাড়িতে সশস্ত্র ডাকাত দল বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

এ সময় তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল বাড়িতে থাকা সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা- পয়সা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে এলাকাবাসী আটক করে। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে ওই ডাকাতকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

আটককৃত ডাকাত শ্রীনগর উপজেলার নওপাড়া গ্রামের কাসেমের ছেলে মনা (৩৫)।

ডাকাত মনা বলেন, আমরা ৭জন একসাথে ডাকাতি করতে আসি। এলাকাবাসীর উপস্থিতিতে সবাই পালিয়ে গেলে আমাকে আটক করে ফেলে। 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তাই ওই বাড়ি হতে ডাকাতদল কি কি জিনিসপত্র লুট করেছে তা এখনো জানা যায়নি। গন পিটনিতে আহত আটক ডাকাত মনা পুলিশি পাহারায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads