টঙ্গীবাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

টঙ্গীবাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শাহজালাল বেপারী (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার দিবাগত রাতে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব আউটশাহী গ্রামে এ ঘটনা ঘটে।

যুবক শাহজালাল ওই গ্রামের আব্দুল কাদির বেপারীর ছেলে।

টঙ্গীবাড়ি থানার এসআই সামাদ মল্লিক যুবকের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ বসত-ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় যুবক শাহ জালাল। তাৎক্ষনিক পরিবারের লোকজন দেখতে পেয়ে স্থানীয় সেবা ক্লিনিকে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার যুবককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads