গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগেছে।
আজ শনিবার বেলা ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এই আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী, রাজধানীর উত্তরা ও পূর্বাচল থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানান যায়নি।
তবে আগুনের তীব্রতা কমে এসেছে। দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে জানায় ফায়ার সার্ভিস।





