জামালপুরে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

জামালপুরে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন, ২০১৯

জামালপুরের ইসলামপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবাব বিকালে ডায়রিয়ায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বেলকুচি পাড়া গ্রামের মামুন মিয়ার সাত মাসে শিশু পুত্র মোস্তাকিমের মৃত্যু হয়েছে।

তাকে সোমবার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার হাসপাতালে ডায়রিয়ার আক্রান্ত ১০জন রোগী ভর্তি হয়েছে। সূত্র জানায়, চলতি মাসে এ হাসপাতালে ডায়রিয়ার আক্রান্ত ৯০ জন রোগী চিকিৎসা নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার একেএম শহিদুর রহমান জানান, যে শিশুটি মারা গেছে সে ডায়রিয়ার পাশাপাশি পুষ্টিহীনতায়  ভুগছিল।

তিনি বলেন, অতিরিক্ত গরমের জন্য শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads