নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকালে উপজেলার বালাগ্রাম-জলঢাকা সড়কের বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রামের সাফিন ইসলাম (৩৫) ও একই এলাকার জহিরুল ইসলাম (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল যোগে তারা জলঢাকা শহরের দিকে যাচ্ছিলো। পুলিশ টের পেয়ে পথিমধ্যে (ঘটনাস্থলে) তাদের আটকিয়ে শরীর ও ব্যাগ তল্লাশী চালিয়ে ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান, উদ্ধার হওয়া গাঁজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে জলঢাকা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজ বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।





