চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে খালি জায়গা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার উপ- পরিদর্শক মোমিনুল হাসান এর নেতৃত্বে টিম কোতোয়ালী অভিযান চালিয়ে ছিনতাই করার জন্য অবস্থান নেওয়া ৫ জনকে আটক করে এই সময় ৭/৮ জন আসামী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি স্টীলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।
আটক হওয়া ছিনতাইকারীদের মধ্যে সজীবের (২৫)বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায বিরুদ্ধে ১১টি মামলা, আল আমিনের (২৩) বিরুদ্ধে ৫টি মামলা, ইলিয়াছের বিরুদ্ধে ৪টি মামলা,সুব্রত দাশের( ২৪) বিরুদ্ধে ২টি মামলা ও আল আমিনের (৩৮) এর বিরুদ্ধে ৩টি মামলা আছে । আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।





