কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৫০ পরিবারের মাঝে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ওষুধ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
সোমবার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামমুড়া জামে মসজিদের সামনে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওষুধদাতা মিয়াবাজারস্থ হ্যানিম্যান হোমিও ক্লিনিকের মালিক ডা. আনোয়ার হোসেন।
ইউপি মেম্বার মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অহিদুর রহমান সর্দার, ডাঃ জাফর, মোঃ জসিম, মোঃ ফয়েজ ও নুর হোসেন রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
করোনা মহামারীর সময়ে ঘরে ঘরে শারিরীক ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ওষুধ বিতরণ করায় ডা. আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়েছে গ্রামের লোকজন।





