চুয়াডাঙ্গায় মধ্যরাতে ওএমএসের ২৭ বস্তা চালসহ একজন আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চুয়াডাঙ্গায় মধ্যরাতে ওএমএসের ২৭ বস্তা চালসহ একজন আটক

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২১

খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত ২৭ বস্তা সরকারি চালসহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আব্দুস সামাদকে আটক করেছে পুলিশ। বৃহস্প‌তিবার রাত ১২টার দিকে আটক ও চাল উদ্ধার করা হয়।

পুলিশ বলেছে, সরকারি চাল শর্ত ভেঙ্গে আত্মসাৎ করা হচ্ছে- এমন সন্দেহে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার  করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। অপরদিকে সামাদের দাবি, ওই চাল ওএমএস ডিলার স্থানীয় এক যুবলীগ নেতা আমার বাড়িতে রেখেছেন। সে আমার চাচাতো ভাই।

স্থানীয়রা বলেছেন, খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বরাদ্দ পাওয়া ২৭ বস্তা চাউল আত্মসাত করা হচ্ছে বলে সন্ধ্যা থেকেই গুঞ্জন ওঠে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গতরাত আনুমানিক ১২টার দিকে তালতলার আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালিয়ে ২৭ বস্তা চাল জব্দ বা উদ্ধার করে। তাৎক্ষণিক সন্তোষজনক জবাব দিতে না পারায় আব্দুস সামাদকে আটক করে সদর থানায় নেয়া হয়। সরকারি চাল আত্মসাতের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মধ্যরাতেই ভিড় জমান। সাংবাদিকদের উপস্থিতি বাড়তে থাকে। চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো: ফকরুল আলম খান বলেছেন, ওএমএস,র চাল সন্দেহজনক স্থানে রাখার
খবরে ঘটনাস্থলে থানা পুলিশ যায় । ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২৭ বস্তা চাল জব্দ করে একজনকে আটক করা হয়েছে । অধিকতর তদন্তের পর এ ব্যাপারে আরও তথ্য দেওয়া হবে বলে জানান এই পুলিশ অফিসার।

খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য সরকারি বরাদ্দ চাউল বিক্রির ডিলার আজাদ জেলা যুবলীগের সদস্য। এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আজাদ রাজনীতিতে তেমন একটা থাকেন না। শুনেছি অসুস্থ। যে ব্যক্তিই হোক, দোষ কররে তার বিরুদ্ধে দলীয়ভাবেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে কোন নির্দোষ ব্যাক্তি কোন চক্রান্তের শিকার হচ্ছেন কি না তাও আমাদের দেখতে হবে। এ জন্যই ঘটনার আশু তদন্ত আশা করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads