অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ মে, ২০২৩

বদিউজ্জামান রাজাবাবু, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : 
চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃতরা ব্যক্তিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মোঃ মাসুদ রানা (৩৮) ও ধোপপুকুর এলাকার নুর আলমের ছেলে সৈয়দুল ইসলাম (২৪)।
শনিবার দুপুরে রাজশাহীর কাশিয়াডাঙ্গী ও শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর (বাগবাড়ি) নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় র‍্যাব ৫ ।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর কাশিয়াডাঙ্গী রেল ক্রসিং এলাকায় মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের টিমসহ মাসুদকে নিয়ে শিবগঞ্জের ধোবপুকুর এলাকায় অভিযান চালায়। অভিযান কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টাকালে সৈয়দুল ইসলামকে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় অপর একজন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads