চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ (দশ) দিনের ব্যবধানে আপত্তিকর অবস্থায় আরো এক যুগলকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার দুপুরে কলা অনুষদের ওয়াশরুম থেকে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
ওই প্রেমিকযুগল বিশ্ববিদ্যালয়ের (প্রথমবর্ষ)২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী কলা অনুষদ প্রহরীরা সাংবাদিকদের জানান, দুপুরে দুজনকে এক সঙ্গে ফারসি বিভাগের ওয়াশরুমে ঢুকতে দেখি। পরে অনেক্ষণ তাদেরকে বের হতে না দেখে দরজায় নক করি এবং প্রক্টর অফিসে জানাই। পরবর্তীতে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, ওয়াশরুম থেকে তাদের আটক করেছি আমরা। জিজ্ঞাসাবাদের পর সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ, এর আগে ২৫ফেব্রুয়ারী রাতে সোহরাওয়ার্দী হলের গেস্টরুম থেকে বহিরাগত এক তরুণীকে তালাবদ্ধ অবস্থায় আটক করা হয়েছিল। পরেরদিন ২৬ফেব্রুয়ারী আটককৃত তরুণীর অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হাটহাজারী থানা পুলিশ।
এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। তারা এসব ঘটনার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ শিক্ষাঙ্গনে এধরণের ঘটনা অপ্রত্যাশিত। কর্তৃপক্ষের সার্বিক নজরদারির মাধ্যমে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।





