সারা দেশ

চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

  • ''
  • প্রকাশিত ১৪ জানুয়ারি, ২০২৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় রেলে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।   ১৪ জানুয়ারী ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম শাহ আলম (৪৯)। তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিম পাড়ার বাসিন্দা খলিলুর রহমানের পুত্র।

স্থানীয় লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় ভোরে রেললাইনে হাটাহাটি করে শাহ আলম।  এর ধারাবাহিকতায় গতকাল সকালে ও তিনি হাটাহাটি করে। এসময় পিছন দিক থেকে ঢাকা থেকে কক্সবাজার গামী ট্রেনের নিচে পড়ে ঘটনা স্থলে সে নিহত হয়। এসময় তার শরীরের হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়  হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌঁছে  লাশ সনাক্ত করেন।

এসময় বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান ছালেক্কুজামান ইউপি সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার, সদস্য জাহাঙ্গীর আলমও পেশ ইমাম জসিম উদ্দিন সহ শত-শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads